ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বই কিনতে দেখা গেছে। # ফজলে হাসান, ভালুকা, ময়মনসিংহ।