ঢাকা | 25 February 2026

ভালুকার উথুরায় নবনির্মিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে উথুরা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কমান্ডারের সভাপতিত্বে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাহেব।  

এতে আরো বক্তব্য রাখেন, পীরজাদা মাওলানা আবু হানিফ মধুপুরী, মুফতি মেহের উদ্দিন বরাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, যুবদল নেতা মতিউর রহমান মিল্টন, বিএনপি নেতা মফিজুল ইসলাম মাষ্টার প্রমুখ। এ সময় উপজেলা ও উথুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এর আগে উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ফাহাদ মিয়া জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ফুল দিয়ে বরণ করে নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ