ঢাকা | 06 April 2026

ভূঞাপুরে ১০০ লিটার পেট্রোল জব্দ, অপর এক ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কামাল হোসেন 
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মজুদ করা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাতে উপজেলার ভারই গ্রামের সবুজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজকে আসামী করে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। এদিকে জ্বালানী তেল সরবরাহে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় গাবসারা এলাকার ডিলার নাসিরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারই এলাকায় অভিযান চালিয়ে ঘরের ভিতর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে জ্বালানি সরবরাহকালে নাসির নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ