টাঙ্গাইলের সখীপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আশরাফুল আলম। মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কমর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। সখীপুরে যোগদানের আগে আশরাফুল আলম মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৬ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন বলে জানা গেছে।
নবাগত এ কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নতুন কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম দায়িত্বপালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।