ঢাকা | 13 May 2026

কালিহাতীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কালিহাতী উপজেলার বল্লা সততা সূতা সমিতি ও মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়ার যৌথ  উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

গত ১০ মে রবিবার মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া,বল্লা ডিগ্রি মাদরাসার ৬ টি কক্ষে দিন ব্যাপি বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

 জামালপুরের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থপনায় আয়োজন করা হয়। হাসপাতালের ডা: সামস আল আমিন জানান, এখানে সকাল ৯ টা হইতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত  দিন ব্যাপি ৩১৭ জন রোগীকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। 

অপর দিকে ৬৪ জন ছানি পড়া রোগীদের বাছাই করে অপারেশনর জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের মাধ্যমে ফ্রি অপারেশন করে বিনামূল্যে ঔষধপত্র এবং চশমা বিতরণ করা হয়। 

বল্লা বাজার সততা সূতা সমিতি ও মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া,বল্লা  ডিগ্রি মাদরাসার যৌথ  সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ আবদুল মান্নান, সততা সূতা সমিতির সভাপতি মোস্তফা আশরাফী,সহ-সভাপতি  আবু আইয়ুব সাংবাদিক, সাধারণ সম্পাদক হাজী সোলাইমান,কোষাধ্যক্ষ আবদুল গফুর, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ব্যবস্থাপক মাসুমবিল্লাহ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ