ঢাকা | 14 May 2026

মধুপুরে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :May 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে বাক, দৃষ্টি, শ্রবণ ও শারিরীক প্রতিবন্ধীদে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার  (১৩ মে) সকালে উপজেলার প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে এভারগ্রীন মধুপুর নামক স্বোচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান এই কর্মসুচির আয়োজন করে।

মানবকল্যাণী এই কর্মের আর্থিক সহযোগিতা প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম ইকবাল আহমেদ।

মধুপুরের  প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমরা আক্তার মাসুদার সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কনসালট্যান্টে ফিজিওথেরাপিস্ট মো: জামালুল করিম, দৃষ্টি শক্তি পরিমাপ কর্মকর্তা মামুনুর রহমান, শ্রবণশক্তি মাত্রা নির্ণয় কর্মকর্তা মো: মনিরুজ্জামান, তথ্য উপাত্ত কর্মকর্তা  মনির চন্দ্র দাস, মাহমুদুল হাসানসহ এভারগ্রীন মধুপুর এর প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম ও মো: ইকবাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য ওই অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ৫ হাজার টাকা প্রদান করা হয়।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ