ঢাকা | 09 August 2026

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (BRCP-1)-এর আওতায় পাঁচ দিনব্যাপী "নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ"  আজ শেষ হয়েছ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদ আলম। তিনি প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন এবং বাস্তব জীবনে এর প্রতিফলনের দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে উনি সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'উদ্যোক্তা পরিবার টাঙ্গাইল'-এর সভাপতি মির্জা মাসুদ রুবল। তিনি উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এটি সারা বাংলাদেশের প্রথম পাইলট ব্যাচ, যেখানে টাঙ্গাইলের ২০ জন নারী উদ্যোক্তা ও ০৫ জন পুরুষ উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়লা ইয়াসমিন, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (BRCP-1)।

০৫ দিনের সেশনে উদ্যোক্তার গুণাবলি, ব্যবসা পরিকল্পনা, আইনগত বিষয়, লাইসেন্স ও নিবন্ধন, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ বাজেট প্রণয়ন, আমদানি , রপ্তানি সহবিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। 
প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়নের দায়িত্বে আছে ম‍্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড (এমটিআই লি.)।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ