ঢাকা | 15 August 2026

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা নাইন ভিক্টোরিয়াকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে টেন টাইগার্সের ইমন গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একই দলের হিমেল দ্বিতীয় গোল করে বিজয় নিশ্চিত করে। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম তুহিন। 

সভাপতিত্ব করেন হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম দুলাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাসুম ফেরদৌস নান্নু, কবি ও সাংবাদিক অরণ্য ইমতিয়াজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শামীম আল মামুন জুয়েল। এসময় ধুলবাড়ি রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ