ঢাকা | 24 August 2026

টাঙ্গাইলে “চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ এর বাছাই পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন শাহীন এডুকেশন ফ্যামিলিচ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ -এর প্রাথমিক বাছাই পরীক্ষা  শুক্রবার (২১আগস্ট)দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে, ৬৪ জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে টাঙ্গাইল সদরের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় ও শিবনাথ হাই স্কুলে পরীক্ষা এ সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে সকাল ৯টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকেরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন।

এ কেন্দ্রে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট প্রায় ২২০০  জন পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত ব্যবস্থাপনায় পরীক্ষার্থীরা পৃথক সারিতে পরীক্ষাকক্ষে প্রবেশ করে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে।

পরীক্ষাকক্ষে প্রবেশের আগেই সুসজ্জিত তোরণের মাধ্যমে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আকর্ষণীয় মাঠসজ্জা ও বিভিন্ন ফটো পয়েন্টে পরীক্ষার্থীরা বাবা-মায়ের সঙ্গে ছবি তোলে এবং আনন্দঘন সময় কাটায়। পরীক্ষা শুরুর আগেই পুরো কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, Channel i-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২,৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।

পরীক্ষার সময় টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, শাহীন শিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চ্যানেল আইয়ের কর্মকর্তাবৃন্দ ও যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ ও আয়োজন প্রত্যক্ষ করেন।

প্রাথমিক বাছাই পরীক্ষায় মোট ৫০টি প্রশ্ন ছিল এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্রেই নির্ধারিত পদ্ধতিতে উত্তর প্রদান করে। পরীক্ষা শেষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম শুরু করা হয় বলে জানান শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এটাও জানান যে ফলাফল প্রকাশের পর কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

Spelling Star-এর মূল প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় ল্যাপটপসহ বিশেষ পুরস্কার। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা, ১ লাখ টাকা এবং দুজনের জন্য ৫০ হাজার টাকা করে নগদ অর্থ।

পরবর্তী বিভাগীয় রাউন্ডে প্রায় ৪৫০ নির্বাচিত পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। সেখানে লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে দেশব্যাপী ১০০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। নির্বাচিত এই ১০০ জনকে নিয়ে Channel i-এর পর্দায় Spelling Star-এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

একই সঙ্গে শিশুদের ইংরেজিভীতি দূর করে মাতৃভাষার মতো স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিকে গ্রহণ ও শেখার মানসিকতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ