ঢাকা | 13 October 2026

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

ময়মনসিংহ ব্যুরো, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের ত্রিশালে বৃহৎ আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিষয়টিকে এ অঞ্চলসহ বাংলাদেশের জন্য সময়োপযোগী দাবি হিসেবে উল্লেখ করেন এবং তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সহসভাপতি এম. মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভজন দাস এবং সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম ও তানভীর জাহান চৌধুরী সহ অন্যরা।

স্মারকলিপিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানিমুখী শিল্পায়ন ও ভবিষ্যৎ কার্গো চাহিদা বিবেচনায় ঢাকার উত্তরে একটি বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে ঢাকা–ময়মনসিংহ যোগাযোগ করিডরের সঙ্গে সংযুক্ত ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এতে আরও বলা হয়, সম্ভাব্য বিমানবন্দরকে কেন্দ্র করে আধুনিক কার্গো টার্মিনাল, শীতলীকরণ ও পণ্য সংরক্ষণব্যবস্থা, কাস্টমস সুবিধা এবং শিল্পাঞ্চলের সঙ্গে উন্নত সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে। এর মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি সক্ষমতা ও আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

স্মারকলিপিতে ত্রিশালসহ বিকল্প স্থানগুলোর তুলনামূলক মূল্যায়ন, যাত্রী ও কার্গো চাহিদার পূর্বাভাস, কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণের দাবি জানানো হয়। 

প্রেসক্লাবের প্রত্যাশা, জাতীয় স্বার্থ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের বিবেচনায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা কর


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ