প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
নাগরপুারে অবৈধ সীসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে গড়ে ওঠা সীসা উৎপাদনকারী কারখানায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট
পরিচালনা করা হয়েছে।সোমবার(২ ফেব্রুয়ারি) উপজেলার বীর সলিল(এলাসিন ব্রিজ সংলগ্ন) সহবতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নাগরপুর উপজেলা প্রশাসন, দেলদুয়ার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক এবং মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে নাগরপুর উপজেলার বীর সলিল (এলাসিন ব্রিজ সংলগ্ন), সহবতপুর নামকস্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এক্সভেটর, ভ্যেকু দিয়ে কারখানাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করার সময় ওই কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর টীম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com