
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান ‘দানবীর’ খ্যাত শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলের আখেরি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ক্যাপ্টেন মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোট প্রত্যাশায় বক্তব্য রাখেন হরিণ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। সমাবেশে সালাউদ্দিন আলমগীর রাসেলের মা সালমা বেগম, সহধর্মিণী সুলতানা জাহান, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব
প্রমুখ বক্তব্য রাখেন। পরে ক্যাপ্টেন মোড় থেকে মিছিলটি বের হয়ে সৌখিন মোড় হয়ে তালতলা চত্বর প্রদক্ষিণ করে ক্যাপ্টেন মোড় গিয়ে শেষ হয়। এসময় তার কর্মী-সমর্থকদের ঢল নামে। এরআগে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সালাউদ্দিন আলমগীরের আখেরি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।