প্রিন্ট এর তারিখঃ Feb 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
মধুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর ভোটারদের মাঝে কালো টাকা ব্যবহার ও জামাত প্রার্থীর বিভিন্ন ধরণের গুজব এবং মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ ভোটারদের মাঝে কালো টাকা ব্যবহার ও জামায়াত প্রার্থী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরণের গুজব এবং মিথ্যা অভিযোগ করে আসছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম. রতন হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com