প্রিন্ট এর তারিখঃ Feb 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
নতুন মন্ত্রিসভায় টাঙ্গাইলের দুইজন : স্বপন ফকির পূর্ণ মন্ত্রী প্রতি মন্ত্রী হলেন টুকু

আজ মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। দেশের রাজনীতিতে হয়েছে নতুন সূর্যোদয়। বিকেলেই বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, এবারের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৪৯ জন সদস্য। এদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এরচেয়ে বড় চমক হয়ে এসেছে টাঙ্গাইলের দুই নেতার নাম।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। তাঁকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাঁকে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যাঁরা ডাক পেয়েছেন, তাঁদের নাম উল্লেখ করা হলো:
পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যাঁরা:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমীর খসরু মাহমুদ চৌধুরী
সালাহউদ্দিন আহমদ
ইকবাল হাসান মাহমুদ
হাফিজ উদ্দিন আহমদ
আবু জাফর মো. জাহিদ হোসেন
ড. খলিলুর রহমান
আব্দুল আউয়াল মিন্টু
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
মিজানুর রহমান মিনু
নিতাই রায় চৌধুরী
খন্দকার আব্দুল মুক্তাদির
আরিফুল হক চৌধুরী
জহির উদ্দিন স্বপন
মোহাম্মদ আমিন উর রশীদ
আফরোজা খানম (রিতা)
মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
আসাদুল হাবিব দুলু
মো. আসাদুজ্জামান
জাকারিয়া তাহের
দীপেন দেওয়ান
আ ন ম এহছানুল হক মিলন
সরদার মো. সাখাওয়াত হোসেন
ফকির মাহবুব আনাম
শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন:
এম রশিদুজ্জামান মিল্লাত
অনিন্দ্য ইসলাম অমিত
মো. শরিফুল আলম
শামা ওবায়েদ ইসলাম
সুলতান সালাউদ্দিন টুকু
কায়সার কামাল
ফরহাদ হোসেন আজাদ
মো. আমিনুল হক
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
হাবিবুর রশিদ
মো. রাজিব আহসান
মো. আব্দুল বারী
মীর শাহে আলম
মো. জুনায়েদ আব্দুর রহিম
ইশরাক হোসেন
ফারজানা শারমিন
মো. নুরুল হক নুর
ইয়াসের খান চৌধুরী
এম ইকবাল হোসেইন
এম এ মুহিত
আহম্মদ সোহেল মঞ্জুর
ববি হাজ্জাজ
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com