প্রিন্ট এর তারিখঃ Feb 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 20, 2026 ইং
রমজানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর: ইউএনও নূরজাহান আক্তার সাথী

রমজানের পবিত্রা, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ দ্রব্যমূল্যের বাজার দর স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে । সকল সচেতন মহলকে সজাগ থেকে অপরাধ নির্মূলে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভা কক্ষে সকালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী তিনি তার বক্তব্যে এসবকথা বলেন। এসময় তিনি আরোও বলেন, উপজেলা শহরে যানযট, মাদক, ইভটিজিং,বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ডাকাতি, চুরিসহ নানা অপরাধ ঠেকাতে প্রশাসন বদ্ধ পরিকর। সেই সাথে শিক্ষার মানোন্নয়ন ও নিয়মিত উপজেলার সকল বাজার পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় আরো বক্তব্যে দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী,পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
পরে, উপজেলার মাসিক সন্বয় সভা অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com