প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
ঘাটাইলে পিপলস ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৮০ কোটি টাকা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছলিং বাজার এলাকায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হারুন আর রশিদ বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টার কিছু সময় পর আমাদের ফিড মিলে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ফিড মিলের প্রায় শত কোটি টাকার মেশিনারিজ ও বৈদ্যুতিক সরাঞ্জাম পুড়ে যায়। ফিড মিলে ব্যবহৃত বড় ৩ টি জেনারেটর, সাব স্ট্যাশন, ট্রান্সফরমার, ৩ টি চেঞ্জওভার, বোল্টেজ স্ট্যাবুলেজার, ভিসিভি, এলটি, পিএফ আই, ৩ টি বয়লার মেশিন, ফিড উৎপাদনের দুটি মেশিন ও বিপুল পরিমান কাঁচামাল, একটি মালবাহী বড় ট্রাকসহ ভারী এবং ব্যায়বহুল মেশিনারিজ পুরে যায়। এতে আমাদের ক্ষিতি হয় প্রায় ৮০ কোটি টাকা। আগুনে লেলিহান ও ভয়ানক ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। এ ঘটনায় বড় আর্থিক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com