প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
মধুপুরে ট্রাক মালিক সমিতির কমিটি গঠিত জাকির সভাপতি প্রিন্স সাধারণ সম্পাদক

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি মধুপুর উপজেলা শাখার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। মো. জাকির হোসেন সরকারকে সভাপতি ও খুররম খান ইউসুফজী প্রিন্সকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি কাজী শফিকুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ২২ ফেব্রুয়ারি এই কমিটি অনুমোদন দেন। এই কমিটির নেতৃবৃন্দ আগামীদ দুই বছর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি মধুপুর শাখার দায়িত্ব পালন করবেন।
ওই কমিটিতে খন্দকার মোতালিব হোসেন ও সুশীল চন্দ্র সাহাকে সহসভাপতি এবং এম রতন হায়দার ও মিনজুর রহমান নান্নুকে সহসাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য পদে যাঁরা রয়েছেন তারা হলেন অর্থ সম্পাদক সুবল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সড়ক সম্পাদক নাদিম হোসেন। কার্যকরি সদস্য হলেন সুভাষ ভৌমিক, মানিক কুমার চন্দ, খন্দকার দিলশাদ হোসেন মৃদুল, সুজন চন্দ্র রায়, মো: রেজাউল ইসলাম, খন্দকার আবু হানিফ, মো: ইকরামুল হক হোসাইন ও রাজু আহমেদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com