প্রিন্ট এর তারিখঃ Feb 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
টাঙ্গাইলে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ, কুষ্টিয়া ৩ উইকেটে ফরিদপুরকে পরাজিত করেছে

ক্রীড়া প্রতিবেদক॥
টাঙ্গাইল স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেটে কুষ্টিয়া জেলা ক্রিকেট দল ৩ উইকেটে ফরিদপুর জেলা ক্রিকেট দলকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে।
২৫ ফেব্রুয়ারি(বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তৃতীয় ম্যাচে টস জয়ী ফরিদপুর জেলা প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। কুষ্টিয়া জেলার রাহান ও জীবনের আঁটোসাঁটো বোলিংয়ে ফরিদপুর জেলা ক্রিকেট দল ৪১ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান করে। দলের পক্ষে ওয়ানডাউন ব্যাটসম্যান জোবায়ের হোসেন নিঝুম ১০৯ বলে অপরাজিত ৬৩ রান করে। বিজয়ী কুষ্টিয়ার পক্ষে রাহান ৮ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করে।
জবাবে জয়ের ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুষ্টিয়া ১২.৪ ওভারে ৫১ রানে ৬টি উইকেট হারিয়ে ফেলে। এরপর ৫ নম্বর ব্যাটসম্যান বনিক অধিনায়ক জীবনকে নিয়ে ৪১ রানের জুটি করে বিপর্যয় রোধ করলে ৯২ রানে ৭ উইকেটের পতন হয়। এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যান নিরু ও জীবন বাকী আরো ৪১টি রান করে অপরাজিত থেকে ৩৪.৩ ওভারে ১৩৩ রান করে জয়লাভ করে। দলের পক্ষে নিরু অপরাজিত ৩৪, বনিক ৩৪ হৃদয় ৩৪ এবং জীবন অপরাজিত ১৭ রান করে। ফরিদপুর জেলা দলের রাকিব খান ২৫ রানে ৪টি উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন দিপোজ্জল দে সরকার রবিন ও মনজুরুল হাসান খান এবং স্কোরার মেহেদী হাসান রাসেল খান।
আজকের খেলাঃ বরিশাল জেলা বনাম বগুড়া জেলা(টাঙ্গাইল স্টেডিয়াম), টাঙ্গাইল জেলা বনাম নারায়নগঞ্জ জেলা(জামালপুর স্টেডিয়াম)
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com