প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
মাটির ঘর : গ্রামবাংলারঐতিহ্য

কামরুলহাসান :
আবহমান গ্রামবাংলার ঐতিহ্য হিসেবে দু-চারটা মাটির ঘর আজও আমাদের চোখে পড়ে। আগেকারদিনে নিরাপত্তার জন্যই এ মাটির ঘর বানাতো গৃহস্তরা। বিশেষ করে চোর-ডাকাত, বন্য প্রাণী ও ঝড় বৃষ্টিসহ শীত থেকে রক্ষার জন্য এ ঘর খুবই উপকারী। এতে খরচ কিন্তু নেহায়েত কম হতো না।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বাবা হায়দর আলী সরকার ১৯৬৫ সালে একটি মাটির ঘর নির্মাণ করেন। তখনকার সময় ২ বিঘা জমি বিক্রি করে এ ঘরটি বানান।স্বাধীনতার পরে এক চিত্র পরিচালক ওই ঘরটিতে একটি সিনেমার সুটিং করেন। কালের সাক্ষী হিসেবে ঘরটি আজও দাঁড়িয়ে আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com