প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
আটপুকুর ছাত্র-যুব ও নাগরিক ঐক্য’র পক্ষ থেকে প্রতিমন্ত্রী টুকু'কে ফুল দিয়ে বরণ

টাঙ্গাইল ঢাকা রোড বিশ্বাস বেতকায় অবস্থিত “আটপুকুর ছাত্র-যুব ও নাগরিক ঐক্য” ক্লাবের পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারী শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র ক্লাবের সদস্য বৃন্দ। মাননীয় মন্ত্রীর সাথে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন সুমন, সহ-সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক শাওন আল
মনছুর, সাংগঠনিক সম্পাদক মো.রাসেল,কোষাধ্যক্ষ সাব্বির হোসেন সহ অত্র ক্লাবের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com