প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
ভূঞাপুরে নিত্যপণ্যের দাম স্থীতিশীল রাখাতে ভ্রাম্যমাণ আদালতের তদারকি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে টাঙ্গাইলের ভূঞাপুরে মাসব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় রবিবার (১ মার্চ ) উপজেলার গোবিন্দাসী বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় দাস, ।
এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর রোকেয়া খাতুন, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম ভূইয়া , রিপোর্টাস ইউনিটির সভাপতি মো:মিজানুর রহমান, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মো: শামীম,সাংবাদিক খাইরুল ইসলাম, মো:ফুয়াদ হাসান রন্জু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মনিটরিং কালে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান ও ওজনে কারচুপি রোধসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যাতে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com