প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
ভালুকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

জাতীয় সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এর নির্দেশনায় ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ওভারব্রিজের নিচ থেকে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন । দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকান বসানোর কারণে পথচারী চলাচলে বিঘ্ন এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ।
এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সোহাগ সরকার ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com