প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদন্ডাদেশ

টাঙ্গাইলের মধুপুরে ১ মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩ মার্চ ) বিকালে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামের সামছুল আলমের ছেলে মো. সুমন(২৫) কে এ দন্ডাদেশ দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সুমনকে ১ বছর ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।এ সময় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com