প্রিন্ট এর তারিখঃ Mar 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে স্কুল ছাত্রীকে বিয়ে করলেন যুবক

কামাল হোসেন
ভালোবাসার টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল এসে মায়া আক্তার নামে এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন এক যুবক। গেলো ২১ ফেব্রুয়ারী রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের এই বিয়ে সম্পন্ন হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারী রাতে উপজেলায় পাচটিকরি গ্রামে ছুটে আসেন চীনা নাগরিক জংজিয়াং মামুসা। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মায়ার বাড়িতে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার।
সরেজমিনে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে মায়ার সঙ্গে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়া মামুসার। গড়ে উঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এরমধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে ১৮ ফেব্রুয়ারী ভালোবাসার টানে চলে আসে পাঁচটিকরি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মালেকের বাড়িতে ভিড় করেন। পরে ২১ ফেব্রুয়ারী রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার।
চীনা যুবক মামুসা জানান, ১৫ দিন ধরে মায়ার ভালোবাসার টানে সে বাংলাদেশে এসেছে। বিয়েও করেছে মায়াকে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার।
মায়া জানায়, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সাথে চীনে যেতে ইচ্ছুক স্ত্রী মায়াও।
স্থানীয়রা জানান, দিকে চীনা নাগরিক মামুসা পাঁচটিকরি আসার খবরে তারা দেখতে আসছেন। আশপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মাঝে বিরাজ করছে কৌতুহল। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। মেয়েকে চীন পাঠাতেও রাজি মালেক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com