
বিসিক শিল্প নগরী মাসকান্দা ময়মনসিংহের মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কে এর উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের ফ্যাক্টরিতে ৮ মার্চ রবিবার রাত তিনটার দিকে একটি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে কর্মরত দেড় শতাধিক কর্মচারী বেকার হয়ে পড়েছে। ঈদ সামনে রেখে কর্মকর্তা কর্মচারীগন ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে।
ফায়ার সার্ভিস ময়মনসিংহের সরকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান ৮ মার্চ ভোর রাত ৩:১৫ মিনিটে মাসকান্দা বিসিকের তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কের নাইটগার্ড মশার কয়েল ফ্যাক্টরি থেকে একটি অগ্নিকান্ডের ফোন আসে। এরপর একে একে পাঁচটি ইউনিট একযোগে অগ্নি নির্বাপনে অংশ নেই।টানা তিন ঘণ্টা একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ফায়ার সার্ভিস ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন স্টেশন অফিসার হাবিজুর রহমানসহ পয়ত্রিশ জন ফায়ার ফাইটার উপস্থিত ছিলেন।
মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ ফেরদৌস মিয়া জানান, কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ফ্যাক্টরিতে কর্মরত প্রায় দেড়শত কর্মকর্তা কর্মচার ও শ্রমিক কাজ করছে। অগ্নিকান্ডের ফলে ফ্যাক্টরিটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এটি মেরামত করে পুনরায় চালু করতে বিপুল অংকের টাকার প্রয়োজন। প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর পর কারখানাটি চালু করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
ফ্যাক্টরি সুপারভাইজার মোঃ রিয়াল জানান এই ফ্যাক্টরিতে প্রায় দেড় শত কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক নিয়োজিত রয়েছে। অধিকাংশ কর্মচারি কাজের উপর ভিত্তি করে তারা দৈনিক মজুরি পেয়ে থাকে। ঈদের পূর্বে অগ্নিকান্ডের ফলে ওইসব শ্রমিকরা এখন বেকার হয়ে পড়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে যার নং-৭০৪ তারিখ-০৮/০৩/২০২৬ ইং।