প্রিন্ট এর তারিখঃ Mar 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
সখীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আত্ম-কর্মসংস্থানের উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা সড়কের প্রশিকা কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
বেসরকারি সংস্থা প্রশিকা ইনস্টিটিউট অব স্কিল ফর এমপ্লয়মেন্ট সখীপুর শাখা বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক প্রবীর কুমার সাহা। আলোচনায় অংশ নেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, প্রশিকার পরিচালক আজিজুর রহমান, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল শাকের, প্রকল্প সমন্বয়কারী সাইদুর রহমান, প্রশিকার টাঙ্গাইল অঞ্চল -২ এর বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া প্রমুখ।
প্রশিকার টাঙ্গাইল অঞ্চল -২ এর বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া জানান, ৭২ দিনের বিনামূল্যের প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ দেওয়া হবে। প্রতিটি কোর্সে ২৪ জন করে প্রশিক্ষণার্থী থাকবে। পর্যায়ক্রমে প্রশিক্ষণ চলতেই থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com