প্রিন্ট এর তারিখঃ Mar 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
ঘাটাইলের খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবীতে মানববন্ধন

ঘাটাইলের খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ, বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন, ঘাটাইল উপজেলা কমিটি। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাজী গোলাম কিবরিয়া, সার ব্যবসায়ী মোঃ হারুন তালুকদার, সার ব্যবসায়ী বেলাল হোসেন, মোঃ হাসান, সার ব্যবসায়ী মোঃ শাহীন প্রমুখ। মানববন্ধনে বক্তার বলেন, আমরা টাঙ্গাইল জেলার নিবন্ধিত খুচরা সার বিক্রেতাগণ। কৃষকদের কাছে সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। আমাদের প্রত্যেকের কাছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বৈধ আইডি কার্ড রয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সার বিক্রেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা যেন সহজে সার সংগ্রহ করতে পারে এবং কৃষি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আমাদের বহাল রাখা অত্যাবশ্যক। যদি আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল না রাখা হয়, তবে কৃষকরা সার সংকটে পড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে।
বক্তারা সমগ্র টাঙ্গাইলের মধ্যে সকল বৈধ আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com