প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
টাংগাইলে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিসের টাংগাইল জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ (বৃহস্পতিবার ) টাংগাইল জেলা শহরের শিশু একাডেমিে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা জেলা সভাপতি মুফতি আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, এনসিপির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, মুফতি আব্দুল মালেক,শাইখুুল হাদিস মাওলানা আলাউদ্দিন, ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ,জেলার সহ সাধারণ সম্পাদক কেএম আনসার আলী, গোলাম মুর্শেদ খান,যুব মজলিসের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক ও মাওলানা নাজমুল হক, খেলাফত যুব মজলিসের আব্দুল মান্নান প্রমুখ। ইফতারের আগ মুহূর্তে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com