প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিস্কার- এ স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাসাইল পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বাসাইল পৌরসভা আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধনের সময় অন্যদের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
কর্মসূচীর উদ্বোধনী দিনে বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণ, বাসাইল-পাথরঘাটা সড়কসহ আশপাশে ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিস্কার করা হয়।
পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম বলেন, ‘বাসাইল পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার সকল স্থানে প্রতিদিন পরিস্কার করা হয়। তবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সপ্তাহের শনিবার নিজ বাসা-বাড়ি ও আশপাশের এলাকায় পরিস্কার করণের নিমিত্তে আজ এ কর্মসূচী শুরু হয়েছে। যা নিয়মিতভাবে চলবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com