প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
টাঙ্গাইলে 'মানুষের কল্যাণে মানুষ' ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মানুষের কল্যাণে মানুষ” ফাউন্ডেশনের কার্যালয়ে ওই সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক বুলবুল ইসলাম, কবি রোকেয়া ইসলাম, সুমন খান মাহবুব, আনিসুল করিম খান ইমন, মানুষের কল্যাণে মানুষ” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারুল মাহবুব খান, নির্বাহী পরিচালক নাফিসা তাবাসসুম খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ঝিল্লু, কোষাধ্যক্ষ শিউলি ইসলাম, প্রচার সম্পাদক শিলা ইসলামও কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক প্রমুখ
মানুষের কল্যাণে মানুষ” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারুল মাহবুব খান জানান, ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করে আসছে আমাদের সামাজিক সংগঠন “মানুষের কল্যাণে মানুষ” ফাউন্ডেশন। এর পাশাপাশি সারা বছরজুড়ে সংস্থাটি বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের সেবা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা কার্যক্রম সংস্থাটির উল্লেখযোগ্য উদ্যোগ।
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে মানুষ” সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে তাসিন ফাউন্ডেশন। এ সময় তাসিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফয়েজ আহমদ পাপনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রবাসে থেকেও দেশের কল্যাণে যারা কাজ করছেন। তাদের অবদানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া সংস্থার কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রোগ্রাম অফিসার শাহিদা আক্তার এবং ফিল্ড ওয়ার্কার চাঁদনী, সাথি, রোজাসহ আরও অনেকে। তাদের অক্লান্ত পরিশ্রমেই সংস্থার বিভিন্ন মানবিক উদ্যোগ সফলভাবে পরিচালিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com