প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
টাঙ্গাইলে যানজট নিরসন এবং জ্বালানী সরবরাহ নিশ্চিত করতে মাঠে জেলা প্রশাসন

টাঙ্গাইলে আসন্ন ঈদ উপলক্ষে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে এবং যানবাহনে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মহাসড়কে এবং পেট্রোল পাম্প গুলোতে সরজমিনে টাঙ্গাইল জেলা প্রশাসন নজরদারি রাখছেন ।
মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন যমুনা সেতু সেতু পার হয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে অসংখ্য মানুষ। মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়াতে সোমবার রাত থেকেই গাড়ির চাপ লক্ষ্য করা যায় ।
ইরান ও ইসরায়েলি যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশে পড়েছে এর প্রভাব । তবে বাংলাদেশ সরকার তেলের সরবরাহ স্বাভাবিক সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে দূর পাল্লার যানবাহনে সরকারি বিধিমালা অনুসারে তেল সরবরাহ করতে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশ দেন জেলা প্রশাসক শরিফা হক। জেলা প্রশাসনের গঠিত ম্যাজিস্ট্রেট টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা নেতৃত্বে একটি টিম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পেট্রোল পাম্প গুলোতে পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ম্যাজিস্ট্রেট বলেন, পাম্প মালিক এবং গাড়ির চালক ভাইদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
একই সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের পরামর্শ মূলক দিকনির্দেশনা প্রদান করছি। এছাড়াও প্রতিদিন পাম্পের তেলের হিসাব নেওয়া হচ্ছে। যাতে করে কালোবাজারি না হয়।
সরজমিনে দেখা যায় পেট্রোল পাম্প গুলো তেল থাকা সাপেক্ষে যান বাহনে তেল সরবরাহ করছে । তবে প্রতিটি পাম্পেই দূর পাল্লার বাস, ট্রাক, প্রাইভেট কারসহ মোটরসাইকেল লম্বা লাইন দেখা যায়।
হামিদ এন্ড কোম্পানী পেট্রোল পাম্প মালিক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তেল দিয়ে যাচ্ছি।
তারা ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছে না। সরকার বারবার বলার পরেও ডিপোর (ডিলার: মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড) লোকজনের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। তিনি সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
চালকরা জানান প্রয়োজনীয় তেল পাচ্ছেন। তবে কিছু কিছু পাম্পে সমস্যা হচ্ছে। তবে ফিলিং স্টেশনের সরকারি অভিযান পরিচালনা করা প্রয়োজন বলেও তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের মোটরযান পরিদর্শক এনামূল হক ইমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা ফিলিং স্টেশনের মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হামিদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com