
সৃষ্টিশীল কাজের প্রেরণা মানেই ক্রীড়াঙ্গনে কিছু সময়ের মিশে যাওয়া। সেই লক্ষ্যে ক্রীড়ামোদী সাংবাদিকদের অংশগ্রহনে টাঙ্গাইল প্রেসক্লাবের ঈদ পুর্নমিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২৪ মার্চ মঙ্গলবার। ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুর্নমিলনী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি একাদশ বনাম কোষাধ্যক্ষ একাদশের খেলা। ২৫ মার্চ বুধবার দ্বিতীয় দিন মুখোমুখি হবে সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ এবং ২৬ মার্চ দুপুর ১টায় সম্পাদক একাদশ বনাম কোষাধ্যক্ষ একাদশ মুখোমুখি হবে। ৩টি দলের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ২টি দল ফাইনালে অংশগ্রহন করবে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের দলে যেসব সাংবাদিক খেলোয়াড় অংশগ্রহন করছেন তারা হলেন নাসির উদ্দিন, কাজী তাজউদ্দিন রিপন, শামসাদুল আখতার শামীম, হাবিব খান, সাইফুর রহমান ফারুক, কাওছার আহমেদ, পারভেজ হাসান, তোফায়েল আহমেদ রনি, রাশেদ খান মেনন, মোহাম্মদ মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল হাই রুবেল, মাছুদ রানা, আবু রায়হান পান্না, সাজ্জাদ আমিনুর টিটু, এম কবির ও ইসমাইল হোসেন সেলিম।
সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার দলে আছেন সাবেক সভাপতি জাফর আহমেদ, মালেক আদনান, শামীম আল মামুন,ইফতেখারুল অনুপম, মহব্বত হোসেন, আব্দুর রহিম, অরণ্য ইমতিয়াজ, মির্জা শাকিল, মহিউদ্দিন সুমন, আতিকুর রহমান, আনোয়ার সাদৎ ইমরান, তারেক রহমান, মাসুদুল হক, মোমিনুর রহমান, সিরাজ আল মাসুদ ও আব্দুল আলিম।
কোষাধ্যক্ষ মামুনুর রহমানের দলে আছেন মোস্তাক হোসেন, একরামুল হক খান তুহিন, সোহেল তালুকদার, হাবিব সরকার, সুমন খান বাবু, আশিকুর রহমান পলাশ, আব্দুল্লাহ আল মাসুদ, দেলোয়ার হোসেন শিপলু, আলাউদ্দিন লিটু, এরশাদুল ইসলাম, সোহেল রানা, অলক কুমার দাস, রওশন আলী, আবু সাঈদ, মৃনাল চাটার্জি, সুমন কুমার রায় ও মাসুম ফেরদৌস।