প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
টাঙ্গাইলের মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ॥ পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মামলার তদরবির করতে এসে মিজানুর রহমান নামের এক ভূয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মিজানুর কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক মহিলা কনস্টেবলকে বিয়ে করে দেলদুযার পৌরশহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। আটকের সময় তার নিকট থেকে পুলিশের একটি ট্রাকসুট, সোল্ডার লাইট এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাঁচ এলাসিন গ্রামের সাগর কর্মকারের ফুপা জেলা মধুপুর উপজেলার জলছত্র গ্রামের রুপলাল কর্মকারের ০৪ শতাংশ জমি নিয়ে একটি মামলা চলমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ওই মামলার তদবির করতে আসেন মিজানুর রহমান। তিনি মধুপুর থানা পুলিশের কাছে হেডকোয়ার্টারে কর্মরত এসআই হিসেবে পরিচয় দেন এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টাও চালান মিজানুর রহমান। মামলার বিষয়ে আলাপচারিতার সময় তার আচরণ সন্দেহজনক হয়। পরে মিজানুর রহমানকে চ্যালেঞ্জ তার প্রতারণার বিষয়টি ধরা পরে। পরবর্তীতে তার দেওয়া তথ্য যাচাই করে দেখা যায় তিনি পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। মিজানুর রহমান মামলার পক্ষভুক্ত ব্যক্তি সাগর কর্মকারের নিকট থেকে ১৭ হাজার টাকাও নিয়েছেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।
মধুপুর থানার ওসি ফজলুল হক জানান, মিজানুর পেশাগতভাবে একজন প্রতারক। পুলিশ হেডকোয়াটার্সে সাবইন্সপেক্টর হিসাবে কর্মরত পরিচয়ে দীর্ঘ দিন ধরে বহু নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল করে আসছিল। তার নিকট থেকে পুলিশের একটিট্রাকসুট, সোল্ডার লাইট এবং পুলিশ লেখা একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণাকারি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ব্যবহৃত সরঞ্জাম কি ভাবে তার হাতে পৌঁছেছে সে বিষয়গুলো অনুসন্ধান করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com