
টাঙ্গাইল প্রতিনিধি
“মানসম্মত হেলমেট ও নিরাপদগতি, কমবে জীবন ও সম্পদেও ক্ষতি” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইল ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের যৌথ উদ্যোগে শিশু একাডেমির হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের পরিচালক ‘অডিট ও ল’ যুগ্মসচিব রুবাইয়াৎ-ই-আশিক, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মাহতাব উদ্দিন আহম্মেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ প্রমুখ।