প্রিন্ট এর তারিখঃ Apr 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করলেন সেলু এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসব আমেজ শেষ হতে না হতেই এবার দুয়ারে কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা গণসংযোগ করে আসছেন। শুধু তাই নয়, এলাকাজুড়ে বিভিন্ন রঙবে-রঙ ব্যানার, ফেস্টুন টাঙিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় আসন্ন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা ও গণসংযোগ থেমে নেই সেলিমুজ্জামান তালুকদার (সেলু চেয়ারম্যান)। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিভিন্ন সংগঠনে দায়িত্বে রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভা করেন সেলিমুজ্জামান তালুকদার সেলু। এতে এলাকাবাসীর সমর্থনে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদপ্রার্থীতা ঘোষণা করেন।
মতবিনিময় সভায় অংশ ব্যক্তিরা বলেন, ফলদা এলাকার কৃতি সন্তান সেলু চেয়ারম্যান। তিনি সৎ, আদর্শবান এবং যোগ্য একজন প্রার্থী। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে জেল-জুলুম, নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং জাতীয়তাবাদী বিএনপি দলের পরীক্ষিত নেতা। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে ভূঞাপুর উপজেলাবাসীর উন্নয়ন করবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এবং ভূঞাপুর উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকায় ভাঙনরোধে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করা, চরের মানুষের জীবনমান উন্নয়নসহ অবহেলিত এলাকার রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণের প্রতিশ্রুতি দেন। এছাড়াও মাদক, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com