প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
ভূঞাপুরে প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে মৎস্য অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় গৃহস্থালি পুকুরে প্রদর্শনীর জন্য সুফলভোগীদের মাঝে তেলাপিয়া, গুলশা, টেংরা, পাবদা মাছের পোনা, চুন, সারসহ বিভিন্ন রকম শাক- সবজির বীজ, সাইনবোর্ড ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী মাসুদ রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ভারই গ্রামের কুলছুম ও পাছতেরিল্লা গ্রামের নুরুন্নাহারকে সুবিধাভোগীর আওতায় আনা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com