
টাঙ্গাইলের ঘাটাইলে জুয়া খেলার আসর থেকে ১১জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সাগরদিঘী বাজার এলাকা থেকে তাদের আটক করে ঘাটাইল উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ জানায়, জুয়াড়িরা উপজেলার সাগরদিঘী-গারোবাজার সড়কের পাশে একটি চায়ের দোকানের পিছনে প্রকাশ্যে জুয়া খেলছিল। এ সময় অভিযান চালিয়ে ওই ১১ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ আটাশ হাজার পাঁচশত টাকা জব্ধ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আকন্দেরবাইদ গ্রামের হাসমত আলী (৪৬), বেইলা গ্রামের মোঃ বেল্লাল (৪৫), আঃ হক (৪২), মোতালেব (৪৫), মোঃ সিরাজ (৪৫), মোঃ ফলিন (৪৫), উজ্জল (৬৫), মোঃ শাহ জাহান (৬৫), মোঃ মোতালেব হোসেন (৩০), লক্ষিন্দর গ্রামের আকবর আলী (৫৫) ও সাগরদিঘী গ্রামের মোঃ সেন্টু (৫৫)।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ১১ জুয়াড়িকে আজ রবিবার সকালে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।