প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
মধুপুরে হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

টাঙ্গাইলের মধুপুরে আনন্দঘণ পরিবেশে মধুপুরে হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ত্রি বার্ষিক নির্বাচন অনিষ্ঠিত হচ্ছ।
সোমবার (২০ এপ্রিল) হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করতে এসে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বলেন, ‘বাকমুক্ত অধিকারের স্বচ্ছতা ভিত্তিক এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি অভিভুত ও গর্বিত। আজকের এই নির্বাচন দেখে সত্যিই আমি আনন্দিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারাদেশের কাছে আজকের নির্বাচন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ।
নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন আর ৭ জন বীনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ভোটার সংখ্যা ২৮৭ জন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন এবং সহ-সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা দায়িত্ব পালন করছেন সমিতির ব্যাবস্হাপনা পরিচালক আঃ করিম। নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমবায় অফিসের আঃ মান্নান। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল করিম, পাপিয়া নকরেক, বেগম আফরুজা খাতুন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com