প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
ধনবাড়ীতে হাম রুবেলা টিকা’র উদ্বোধন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শিশুদের জন্য হাম রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২০এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন-ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরহাজান আক্তার সাথী।
সোমবার(২০এপ্রিল) থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান শুরু হয়েছে। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ক্যাম্পেইনের উদ্বোধনী টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা বিভাগের ডাক্তার উত্তম কুমার সরকারসহ অন্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com