প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৮৩১জন শিশু হাম- রুবেলার টিকা পাচ্ছে। আজ সোমবার সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাম-রুবেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান ক্যাস্পেইন/২০২৬ উদ্বোধন করেন।
জানা যায়, সাত ইউনিয়নে২৩ হাজার ৯১১ জন এবং পৌরসভায় ৩ হাজার ৯২৯ জন শিশু টিকার আওতায় আসছে। ১১ মে পর্যন্ত ১১ কর্ম দিবসে ছয় মাস হতে পাঁচ বছরের কম বয়সী শিশুকে এক ডোজ করে এ টিকা প্রয়োগ করা হবে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম। তিনি স্থানীয় সংবাদকর্মীদের জানান, হামরোগীদের সেবায় এখানে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ১৬ জন শিশুকে চিকিৎসা দেয়া সম্ভব। হামে কোন শিশুর মৃত্যূ ঘটেনি। তিনি হাম-রুবেলা কর্সূচিকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com