প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
সখীপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১, আরও দুই জনের কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলীকে (৫১) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নছিম উদ্দিন (৩৫) ও আলমগীরকে (৩৭) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নছিম উদ্দিনকে তিনমাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ ছাড়া ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হওয়া সুরুজ আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com