প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
ঘাটাইলে ৭টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের ২৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭ ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদুল ইসলাম তালুকদার জানান, পরিবেশ অধিদপ্তর এর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ৭টি অবৈধ ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং ইটভাটা মালিকদের কাছ থেকে ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়কৃত ভাটাগুলো হলো উপজেলার ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকসকে ৫, লাউয়াগ্রাম এলাকার লিটন ব্রিকস ৫ লাখ, ঘাটাইল ব্রিকস ১ লাখ ৫০ হাজার, চানতারা গ্রামের মৌ ব্রিকস ২ লাখ, ডিজিটাল ব্রিকস ৩ নবযুগ ব্রিকস ১ লাখ ৫০ হাজার ও এম এম ব্রিকস ৫ লাখ টাকা। অভিযানের সময় এক্সকাভেটর (ভেকু) দিয়ে স্বদেশ ব্রিকসের কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তাপস চন্দ্র পাল,হিসাবরক্ষন কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান। অভিয়ান পরিচালানায় সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর এর সদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com