প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল, পানি ও সেলাইন বিতরণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে খাবার পানি ও সেলাইন বিতরণ করেছে উথুরা কলেজ শাখা ছাত্রদল।
রবিবার প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে পরীক্ষাকেন্দ্রের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও সেলাইন বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উথুরা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদ মিয়া। তিনি বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং এই তীব্র গরমে অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘব হয়—এই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো সামিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সিদ্দিকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উথুরা ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রনেতা পারভেজ মিয়াও কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তীব্র গরমে এ ধরনের মানবিক কার্যক্রম পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত সহায়ক। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com