প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন

টাঙ্গাইল প্রতিনিধি॥ টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টস ভাগ্যে বিজয়ীহয়ে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ভোরের আলো ফুটতেই ঝড় বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হলে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়ন নিধার্রনের জন্য কয়েন টসের উপর নির্ভর করতে হয়। টস ভাগ্যে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক সাকিব জয় লাভ করে।
বুধবার(২৯ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বনাম বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের। কিন্তু ভোরের আলো ফুটতেই ধাপে ধাপে ৪ ঘন্টার ঝড় বৃষ্টিতে ক্রিকেট খেলার মাঠ জলাশায় পূর্ন হয়ে খেলার জন্য অনুপযোগী। বাধ্য হয়ে দু’দলের সম্মিতিতে সরাসরি টস ভাগ্যে গড়ায়। টস ভাগ্যে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় জয়ী হলে চ্যাম্পিয়ন হয়। অথচ গ্রুপপর্বে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে ১ রানে জয় লাভ করেছিলো।
শহরের ৪টি স্কুলের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধানঅতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুব হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, সদর উপজেলার ক্রীড়া কমিটির এড.হক কমিটির সদস্য সচিব আজিম উদ্দিন বিপ্লব, প্রাইমব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার মোঃশাহিনুর রহমান ও সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম লিটন, সহকারী জেলা ক্রিকেট কোচ মোহাম্মদ ইসলাম খান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন ও বিবেকানন্দ হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা খোকন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক কাবাডি খেলোয়াড়ও সদর উপজেলার বিএনপির সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে বিশেষ আয়োজন‘ টস ভাগ্য’ পরীক্ষার দায়িত্ব পালন করেন বিশেষ অতিথি জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৯০ রান এবং ৮টি উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক অলরাউন্ডার সাকিব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com