প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
মধুপুরে গ্যাস সংযোগের দাবি জানালেন ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, মধুপুর এবং ধনবাড়ী একটি বড় উপজেলা। ৬শ কিলোমিটারের একটি বড় আসন। এই এলাকায় অনেক পতিত জমি রয়েছে। এই এলাকায় গ্যাসের সংযোগ দিলে ভালুকা ও গাজীপুরের মতো মধুপুর-ধনবাড়ীতে শিল্পাঞ্চল গড়ে উঠবে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফকির মাহবুব আনাম স্বপন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সমাপনি দিনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি তুলে ধরেন।
ফকির মাহবুব আনাম বক্তব্য দিতে গিয়ে মধুপুরের আদিবাসীদের সমস্যার কথা তুলে ধরে বলেন, মধুপুরের এলাকার উন্নয়নের জন্য আনারসের উন্নয়নের জন্য বিভিন্ন সড়কের উন্নয়ন প্রয়োজন। আনারসের জন্য কোল্ড স্টোরেজ প্রয়োজন। আনারস প্রসেসিং কারখানা প্রায়োজন। দীর্ঘ ৪৫ বছর পর মধুপুর ধনবাড়ীর মানুষ আমাদেরকে ভালোবেসে ভোট দিয়ে আসনটি উপহার দিয়েছে তাই তাদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।
স্বপন ফকির মধুপুর-ধনবাড়ীবাসী, আফাজ উদ্দিন ফকির-লোকমান হোসেন ফকির, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২০০১ সালে আমি যখন এমপি ছিলামনা তখনও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ীকে পৃথক একটি উপজেলা করে দিয়েছেন। তিনি নিজে গিয়ে ধনবাড়ী উপজেলা উদ্বোধন করে দিয়ে এসেছেন। তাই মধুপুর ও ধনবাড়ীবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহবান জানান মন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com