প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
টাঙ্গাইলে অটোরিকশাচালককে শ্বাসরোধে করে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে চান মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাদারজানী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত চান মিয়া ওই গ্রামের বেপারিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানায়, দুপুরে চানমিয়ার অটোরিকশায় একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ আলী ওঠেন।
তিনি গোপালপুর যেতে চাইলে চানমিয়া যেতে অসম্মতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ফরহাদ আলী চানমিয়ার গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অটোরিকশায় না উঠতে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সময় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের হার্টের সমস্যার বিষয়ও জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com