প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
মির্জাপুরে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোড়াই ইউনিয়নের পথহাড়া গ্রামের অনিল চন্দ্র দাসের আবাদি জমি ওই গ্রামের বাচ্চু মিয়া ও তার লোকজন হামলা চালিয়ে এই দখল চেষ্টা চালায় বলে জানা গেছে। এ সময় হামলাকারীরা লাঠিসোঠা নিয়ে আক্রমনাত্মক কায়দায় ট্রাক্টর নিয়ে আবাদকৃত জমির সবজি বিনষ্ট করে। এ ঘটনায় অনিল চন্দ্র দাস মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অনিল চন্দ্র দাসের পথহারা মৌজায় ১১৫ খতিয়ানের ২০৩ দাগে ৮৯ শতাংশ জমি রয়েছে। গত ২৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে একই গ্রামের বাচ্চু মিয়া, লুৎফর, হারু, শিহাব, জাকির, সিরাজ উদ্দিন, জনি ও রনিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠিসোঠা নিয়ে অনিল চন্দ্র দাসের জমিতে আক্রমনাত্মক কায়দায় জমিতে প্রবেশ করে। জমিতে আবাদকরা মরিচ ও বেগুন গাছ টাক্টর দিয়ে নষ্ট করা হয়। পরে অনিল চন্দ্র দাস ৯৯৯ ফোন দিয়ে পুলিশে সহযোগিতা চাইলে তারা পালিয়ে যায়।
অনিল চন্দ্র দাস অভিযোগ করে বলেন, তাদের কোন ধরণের কাজপত্র না থাকলেও শুধুমাত্র ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করছে। তিনি প্রশাসনের তস্তক্ষেপ করানা করেন।
মির্জাপুর থানা সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, ৯৯৯ ফোন পেয়ে জরুরী ঘটনাস্থলে পৌছালে দখলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কবিরুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com