প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
সখীপুরে শিক্ষার্থী নারী কৃষক ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থী, নারী, কৃষক ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের হাতে এসব তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী শিক্ষার্থী, নারী, কৃষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সখীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com