প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
গোপালপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক

কামাল হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পলাতক রয়েছেন প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল হান্নান।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, “শিশুটি এবং তার পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com