প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে পালালো দুই যুবক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর সন্দেহ ও জেরার মুখে পড়ে পালিয়ে যায়। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারণার ধরণ দেখা যাচ্ছে। যেখানে কিছু যুবক নিজেদের বিদেশি বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার কিশোরী বা তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।
এই ঘটনার পর এলাকাবাসী আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি। যাতে এ ধরনের প্রতারণা ঠেকানো যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com